রাজশাহীতে গ্রেপ্তার হিজবুত তওহিদের সদস্যরা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গ্রেপ্তার হওয়া হিজবুত তওহিদের সাত সদস্যকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী জানান, গত সোমবার সাতজনকে আদালতে হাজির করে প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। গতকাল বুধবার শুনানি শেষে রাজশাহী মুখ্য মহানগর হাকিম মসিউর রহমান চৌধুরী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এসআই এরশাদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে, তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের আদলে তাঁরা সংগঠিত হচ্ছেন কি না এবং তাঁদের অর্থের জোগান কোথা থেকে আসছে, এসব বিষয় সামনে রেখেই তদন্তকাজ এগোচ্ছে।গত রোববার রাজশাহী নগরের নতুন বুধপাড়া ও বাজে কাজলা এলাকায় তওহিদ প্রকাশনীর সিডি ও পুস্তক বিক্রি এবং প্রচারপত্র বিতরণের সময় হিজবুত তওহিদের সাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে চারজন নারীও রয়েছেন।