রাজশাহীতে চার ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের হেতমখাঁ ও পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে গতকাল বুধবার পুলিশ আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো অবসরপ্রাপ্ত সৈনিক ফরিদপুরের কবির হোসেন ও বরিশালের ইউসুফ আলী। তাদের দুজনকে ভাড়াবাড়ি থেকে এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার রাতোয়াল গ্রাম থেকে আবুল কালাম আজাদ ও ছোটন কাজুপাড়া গ্রাম থেকে রায়হান আলীকে গ্রেপ্তার করা হয়। রায়হানের বাড়ি বাঘা উপজেলার পীরগাছা গ্রামে।