রাজশাহীতে চার সাংস্কৃতিক ব্যক্তিত্বের স্মরণে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গতকাল রোববার সন্ধ্যায় নগরের মিঞাপাড়ায় সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে ওস্তাদ রবিউল হোসেন, তপন দাস, মুক্তিযোদ্ধা অসিত সেন এবং অভিনেতা ও আবৃত্তিশিল্পী সঞ্জীব কুমার ভৌমিক স্মরণে ‘মানব জনম তরীর মাঝি’ শিরোনামে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেন। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত চার ব্যক্তির প্রতিকৃতিতে ফুল দেওয়া হয় ও প্রদীপ প্রজ্বালন করা হয়। এরপর সদ্যপ্রয়াত দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা এবং ওই চারজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।