রাজশাহীতে ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের একটি ছাত্রাবাস থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা গত শুক্রবার রাতে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছেন নগরের রামচন্দ্রপুর এলাকার রঞ্জন (৩২) ও আলুপট্টি এলাকার মানাজির (২৯)।ছাত্রাবাসের ৪ নম্বর ভবনের ছাদ থেকে র‌্যাব তাঁদের অস্ত্রসহ আটক করে। র‌্যাব সদস্যরা তাঁদের কাছ থেকে একটি জাপানি রিভলবার, দুটি চাকু ও একটি কিরিচ উদ্ধার করেন। পরে তাঁদের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে নগরের বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়।