রাজশাহীতে ছয়টি টিভি চ্যানেলের কার্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে বেসরকারি ছয়টি টেলিভিশন চ্যানেলের আঞ্চলিক কার্যালয়ের তালা ভেঙে মূল্যবান যন্ত্রপাতি ও টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে সোনাদীঘি মোড়ের রেড ক্রিসেন্ট ভবনে পাশাপাশি অবস্থানে থাকা এনটিভি, আরটিভি, বাংলাভিশন, ইসলামিক টিভি, চ্যানেল আই ও সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া চ্যানেল ওয়ান কার্যালয়ে এই চুরির ঘটনা ঘটে।পুলিশ ও চ্যানেলগুলোর সংবাদদাতারা বলেছেন, চোরের দল তালা ভেঙে এনটিভির কার্যালয় থেকে একটি ল্যাপটপ কম্পিউটার ও সাড়ে তিন হাজার টাকা; চ্যানেল ওয়ানের একটি কম্পিউটার, একটি ইউপিএস ও আড়াই হাজার টাকা; আরটিভির একটি ক্যামেরা; চ্যানেল আইয়ের একটি কম্পিউটার এবং বাংলা ভিশন ও ইসলামিক টিভির কিছু ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে গেছে।