রাজশাহীতে জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির মামলায় জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার সাবেক আমির ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরকাশিমপুর আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবদুস সবুরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নগরের বোয়ালিয়া থানায় সোপর্দ করে।বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, গত ৩০ জুন রাজশাহী মহানগরে জামায়াতে ইসলামীর মিছিলের সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগে ওই দিন বোয়ালিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়। মামলার আসামি রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবদুল মালেককে সম্প্রতি গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ আবদুস সবুরকে গতকাল চরকাশিমপুর আলিম মাদ্রাসার সামনে থেকে গ্রেপ্তার করে। তাঁকে আজ আদালতে সোপর্দ করা হবে।