প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনায় ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল কালাম আজাদ ও সহকারী সেক্রেটারি সিদ্দিক হোসাইনসহ ছয়জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কারাগার থেকে মোট ১৭ জন নেতা-কর্মীকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তাঁদের মধ্যে জামায়াতের মহানগর আমির আতাউর রহমানও ছিলেন। আবুল কালাম আজাদ ও সিদ্দিক হোসাইন এবং শিবিরের চারজনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী আবু মোহাম্মদ সেলিম। বিচারক জিয়াউর রহমান তা নামঞ্জুর করে অন্যদের সঙ্গে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ ৩০ জুন নির্ধারণ করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনায় নিহত হন।