রাজশাহীতে জামায়াতের নেতাদের রিমান্ড শুনানি আবার পেছাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহিংস ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মহানগর জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান, সেক্রেটারি আবুল কালাম আজাদ ও ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি রাইজুল ইসলামের রিমান্ড আবেদনের শুনানির তারিখ আবারও পেছানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে জিজ্ঞাসাবাদ করার জন্য গতকাল রোববার দুপুরে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। রাজশাহী মহানগর বিচারিক হাকিম আদালতের বিচারক আমিরুল ইসলাম ২৫ মার্চ শুনানির পরবর্তী দিন ধার্য করেন।