রাজশাহীতে জামায়াতের মানববন্ধনে পুলিশের লাঠিপেটা, আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের রেলগেট এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর মানববন্ধনে লাঠিপেটা করেছে পুলিশ। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার প্রতিবাদে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে মানববন্ধন শুরু হলে গোয়েন্দা পুলিশ বেধড়ক লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। লাঠিপেটায় অন্তত ১৫ জন আহত হয়।