রাজশাহীতে জুনিয়র টেনিস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল রোববার বিকেলে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৫-এর উদ্বোধন করা হয়েছে।
২৪তম আন্তর্জাতিক এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম, জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের পৃষ্ঠপোষক ও রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শামসুদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।
টুর্নামেন্টের পরিচালক হিসেবে আশরাফুল হক এবং রেফারির দায়িত্ব পালন করছেন ভারতের শ্রী জয় মুখার্জী। উদ্বোধন অনুষ্ঠান শেষে মিউজিক কনসার্ট অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আতশবাজি পোড়ানো হয়। খেলা শেষে প্রতিদিন সংগীতানুষ্ঠান হবে।
আজ সোমবার সকাল নয়টা থেকে মেইন ড্র অনুষ্ঠিত হবে এবং খেলা বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।