রাজশাহীতে জুনিয়র টেনিসের ২৪টি খেলা অনুষ্ঠিত
রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে গতকাল শুক্রবার ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের ২৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বালক এককে গ্রেট ব্রিটেনের স্যামিয়ল, কাজাখস্তানের ঝাসুলতান চেম্বতায়েভ, ভারতের আদিত্য আনান্ত গোখলে, সাহিল গাওয়ার ও পরম বীর সিং বাজওয়া, চায়নিজ তাইপের সাও মিন কো ও টিন চেন, সিরিয়ার কারিম আলাফ সেমিফাইনালে উঠেছে। বালিকা এককে উজবেকিস্তানের মেলিসা বকিরোভা, কমলা উমারভা ও সারভিনজ সাইদুজোভা, চায়নিজ তাইপের ইয়াং লি সেমিফাইনালে উঠেছে।
বালক দ্বৈতে ভারতের পরম বীর বাজওয়া ও আলেক্স সোলাংকি জুটি, চায়নিজ তাইপের টিন চেন ও সাওমিন কো জুটি, কাজাখস্তানের ঝাসুলতান চেম্বতায়েভ ও বলেট মামইর জুটি, সিরিয়র কারিম আলাফ ও গ্রেট ব্রিটেনের স্যামিয়ল চৌধুরী জুটি, কাজাখস্তানের ভ্লাদিমির জিনলুজুবভ ও সুলতান কেইনস জুটি, ভারতের এস ডি প্রাজ্জল দেব ও বিষু প্রসাদ জুটি, ভারতের রাছি আগারওয়াল ও সাহিল গাওয়ার জুটি, ভারতের আদিত্য আনান্ত গোখলে ও সত্যিজাস মপুরি জুটি সেমিফাইনালে উন্নীত হয়েছেন।