রাজশাহীতে ঝাঁটা মিছিল, বিদ্যুৎ কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং বন্ধ, ত্রুটিপূর্ণ ডিজিটাল মিটার স্থাপন বন্ধ ও রাজশাহী বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলীর অপসারণের দাবিতে নগরে ঝাঁটা মিছিল হয়। পরে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও ও সমাবেশ করা হয়েছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল রোববার এই কর্মসূচি পালন করা হয়।সকাল সাড়ে ১০টার দিকে নগরের সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে ঝাঁটা মিছিল বের করা হয়। বিভিন্ন পেশার নারী-পুরুষ এতে অংশ নেন। মিছিল শেষে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তাঁরা বিদ্যুৎ কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় সমাবেশে বক্তারা নগরে বিদ্যুতের ত্রুটিপূর্ণ ডিজিটাল মিটার স্থাপন বন্ধসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জোর দাবি জানান। বর্তমানে রাজশাহীতে বিদ্যুতের লোডশেডিং মারাত্মক আকার ধারণ করেছে। ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। অন্যদের মধ্যে শিল্পপতি ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মহানগর বিএনপির নেতা শফিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির মহানগর সম্পাদক এন্তাজুল হক, পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আবু বাক্কার আলী, সিপিবির রাজশাহী মহানগর সম্পাদক আবুল কালাম আজাদ, ন্যাপের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান খান, মানবাধিকার সংগঠক মঞ্জুর হাসান, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক হারুনার রশিদ, ইমাম পরিষদের নেতা মাকসুদ উল্লাহ, ক্রীড়া সংগঠক হারুন অর রশিদ প্রমুখ।