প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে গতকাল সোমবার রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৩-এর উদ্বোধন হয়েছে।
আয়োজকেরা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার শাহ গোলাম মাহমুদ। আরও উপস্থিত ছিলেন কমপ্লেক্সের চেয়ারম্যান এ সি এম আবদুল্লাহ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ। এবারের টুর্নামেন্টে ২৩টি দেশ থেকে ৯৭ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।