রাজশাহীতে ট্রাক খাদে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের খড়খড়ি বাইপাস এলাকায় আমবোঝাই ট্রাক খাদে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আবদুর রহিম ও আবদুল কাদির। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।

মতিহার থানা সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা আমবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকে আমের মালিক আবদুর রহিম ও তাঁর শ্যালক আবদুল কাদির ছিলেন। ঘটনাস্থলে তাঁরা মারা যান। পুলিশ আজ সকালে তাঁদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ট্রাকের চালক ও চালকের সহকারী দুজনেই পলাতক। তাঁদের ধরার চেষ্টা চলছে।