রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে চাকা ভেঙে আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী কাজী মো. রফিকুল আলম বলেন, বেলা সোয়া একটার দিকে রাজশাহী রেলস্টেশনে ঢোকার মুখে ট্রেনটির একটি চাকা ভেঙে যায়। ফলে এটি লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।
রফিকুল আলম বলেন, কী কারণে চাকা ভেঙেছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না। যান্ত্রিক প্রকৌশলীরা আসছেন, তাঁরা তদন্ত করে প্রতিবেদন দিলে কারণ জানা যাবে।