রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গত বৃহস্পতিবার দুপুরে ট্রেনের নিচে পড়ে এক গৃহবধূর দুই পা কাটা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর নাম সাহাবান (৪৫)। স্বামীর নাম সাজ্জাদ হোসেন। বাড়ি নগরের কাশিয়াডাঙ্গা এলাকায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, নগরের রাজপাড়া থানার সায়েরগাছা এলাকায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা শাটল ট্রেনের নিচে পড়ে তিনি আহত হন। পরে একজন ভটভটিচালক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছে দিয়ে যান। এ সময় তিনি শুধু চিৎকার করছিলেন। নিজের নামও বলতে পারছিলেন না। তিনি কীভাবে ট্রেনের নিচে পড়েছিলেন, তা কেউ বলতে পারছেন না। চিকিৎসকেরা দ্রুত তাঁকে প্রথম অর্থোপেডিক সার্জারি বিভাগে ভর্তি করান। পরে তাঁকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর তাঁর স্বজনেরা খবর পেয়ে হাসপাতালে আসেন। তাঁদের কাছ থেকেই জানা যায়, তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁর স্বামী একজন রিকশাচালক।জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ফেরদৌস বলেন, দুই পা কেটে পড়ে যাওয়ার জন্য অতিরিক্ত রক্তক্ষরণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।