রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহরের দুড়িখরবোনা রেলক্রসিংয়ে ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ভানু বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল নয়টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতের আত্মীয়স্বজন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি নিয়ে এসেছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের স্বামী তাজবুল লাল্টু। তিনি শহরের দুড়িখরবোনা এলাকায় খাবার হোটেলের ব্যবসা করেন। ভানু বেগম এ কাজে তাঁকে সহায়তা করতেন।