রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী রেলস্টেশনে গতকাল শুক্রবার ভোরে ট্রেনের নিচে পড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম পিয়ারুল ইসলাম (২৬)। তিনি নগরের মতিহার থানার চরসাতবাড়িয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোর পাঁচটায় পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে শ্রমিকেরা যাত্রীদের মালামাল নামানোর জন্য ট্রেনে উঠতে যান। এ সময় পিয়ারুল পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁর শরীর কয়েক টুকরো হয়ে যায়।রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল বলেন, পিয়ারুলের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।