রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সহকারী রেজিস্ট্রারের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী রেজিস্ট্রার চৌধুরী মোস্তফা মজিদ (৫৫) ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পাশে এ দুর্ঘটনা ঘটে। তিনি নগরের মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মোস্তফা মজিদ সকাল সাড়ে নয়টার দিকে রেললাইনের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি লোকাল ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোস্তফার খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।