রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ ও সব পথের ট্রেনের কামরা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মিছিল-সমাবেশ হয়েছে। গতকাল শনিবার রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে এই মিছিল-সমাবেশ হয়।দলীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নেতা-কর্মীরা স্টেশন চত্বরে মিছিল-সমাবেশ করেন। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, রেলের রাজশাহী-ঢাকা পথে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করে। কিন্তু যাত্রীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।বক্তারা অভিযোগ করেন, রেলওয়ের কিছু কর্মচারীর যোগসাজশে ট্রেনের টিকিট কালোবাজারে চলে যাচ্ছে। তাঁরা কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যাত্রীভোগান্তি দূর করার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির রাজশাহী মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এনামুল হক, বাসদের জেলা সমন্বয়ক দেবাশীষ রায়, বাসদের নেতা আলফাজ উদ্দিন প্রমুখ।