রাজশাহীতে ডলফিন ক্লিনিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের বর্ণালীর মোড় এলাকায় অবস্থিত ডলফিন ক্লিনিকে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯৫ হাজার টাকা জরিমানা করেন। পর্যাপ্ত জনবল না থাকায় ও নোংরা পরিবেশের কারণে আদালতের বিচারক নির্বাহী হাকিম আশরাফ আহাম্মেদ এ জরিমানা করেন।
গত নভেম্বরে চিকিৎসকের অবহেলায় একজনের মৃত্যু হয়। এ সময় ক্লিনিকে ভাঙচুর চালান এলাকাবাসী। ওই ঘটনায় পুলিশ মালিকসহ চারজনকে আটক করেছিল।
আশরাফ আহাম্মেদ জানান, লাইসেন্স অনুযায়ী ওই ক্লিনিকের ৩০টি শয্যার অনুমোদন রয়েছে। কিন্তু সেখানে গিয়ে ৫২টি শয্যা পাওয়া যায়। তিনজন চিকিৎসক কর্তব্যরত থাকার কথা। কিন্তু পাওয়া গেছে একজন। সেবিকা থাকার কথা ছয়জন, পাওয়া গেছে তিনজন। অস্ত্রোপচার কক্ষ খুবই নোংরা।
ক্লিনিকের ব্যবস্থাপক বদরুজ্জামান জানান, অস্ত্রোপচার কক্ষের কাটা বাল্বগুলো তাঁরা ঢাকায় আনতে পাঠিয়েছেন। এটা আদালত মানেননি। চিকিৎসক ও সেবিকা কম থাকার কারণে যে জরিমানা করা হয়েছে, তার সত্যতা তিনি স্বীকার করেন।