রাজশাহীতে ডিবির ওসি সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ফেনসিডিলসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন কনস্টেবল ধরা পড়ার ঘটনায় গতকাল সোমবার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এর ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মনিরুল ইসলাম গতকাল তদন্ত প্রতিবেদন জমা দেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুজ্জামানের কাছে।অতিরিক্ত কমিশনার মনিরুজ্জামান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদনে ফেনসিডিল পাচারের ঘটনার সঙ্গে ওসি তোফাজ্জল হোসেনের জড়িত থাকার বিষয়টি সুস্পষ্টভাবে এসেছে। এরপর পুলিশ সদর দপ্তর তাঁকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দিয়েছে।মনিরুজ্জামান আরও বলেন, সিসিতে (কমান্ড সার্টিফিকেট) অপর যে পাঁচ কনস্টেবলের নাম ছিল ফেনসিডিল বহনের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়নি।গত শুক্রবার রাতে ৯৫৪ বোতল ফেনসিডিলসহ ধরা পড়েন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল সিদ্দিকুর রহমান, আ. সামাদ ও লালন মাহমুদ। তাঁদের ছাড়াতে ভোররাতে ভুয়া সিসি নিয়ে হাজির হন ডিবির ওসি তোফাজ্জল হোসেন খান। ম্যাজিস্ট্রেট সেই সিসিও জব্দ করেছেন।গ্রেপ্তার হওয়া তিনি কনস্টেবলকে গত শনিবার সামিয়কভাবে বরখাস্ত করা হয়। এ ছাড়া, তাঁদের বিরুদ্ধে নগরের রাজপাড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবারই আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।