রাজশাহীতে ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকার ডোবা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে লাশটি পাওয়া যায়।
স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, নওদাপাড়া এলাকায় একটি ডোবায় নবজাতকের লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে শাহ মখদুম থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, নবজাতকটির বয়স সাত দিনের বেশি হবে না। সম্ভবত জন্মের পরই তাকে ডোবায় ফেলে দেওয়া হয়েছে। ডোবার পানিতে দু-তিন দিন পরে থাকায় তার শরীরে পচন ধরে গেছে। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।