রাজশাহীতে তরুণীর রহস্যজনক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের সিপাইপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে সাথী (১৭) নামের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সিপাইপাড়ার একটি টিনশেড বাসা থেকে সাথীর লাশ উদ্ধার করে পুলিশ। স্বামী খালিদের (২০) বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ভোরে ঘুম থেকে নিজেদের শয়নকক্ষের কড়িবর্গার সঙ্গে স্ত্রীকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তিনি। নামানোর পর দেখেন সাথীর মৃত্যু হয়েছে। সাথীর বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে।