রাজশাহীতে তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের মতিহার থানার বামনশিকড় এলাকায় বাইপাস সড়কের কাছে গতকাল শুক্রবার হাত-পা ও মুখ বাঁধা এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম নাদিম হোসেন (২৫)। তিনি নগরের শাহমখদুম থানার মিরপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। নাদিম ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। প্যান্ট দিয়ে লাশের পা ও শার্ট দিয়ে হাত এবং মুখ বাঁধা ছিল।মতিহার থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, স্থানীয় লোকজন বামনশিকড় এলাকার পুবেরবিল নামক স্থানে লাশটি দেখে থানায় খবর দেয়। দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে সড়কের অদূরে একটি ধানখেতের পাশ থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।