রাজশাহীতে তিন দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু হয়েছে। নগরের অলকার মোড়ে শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে রাজশাহী বনসাই সোসাইটি এই প্রদর্শনীর আয়োজন করেছে। এটি সোসাইটির ১৪তম বার্ষিক প্রদর্শনী।
গতকাল সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন। প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মেয়রের হাতে শুভেচ্ছাস্বরূপ একটি বনসাই তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক আফরাউজ্জামান খান চৌধুরী ও রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ।