রাজশাহীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় ও পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির জন্য সংরক্ষণ করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালিয়ে গতকাল সোমবার তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে নগরের মতিহার থানার কাটাখালী এলাকার মেসার্স শামীম খান বেকারিকে দুই হাজার টাকা ও একই এলাকায় মেসার্স রশিদ চানাচুর ফ্যাক্টরিকে পাঁচ হাজার টাকা এবং মেসার্স ইনসাফ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের ভোক্তা অধিকারবিরোধী কার্যকলাপ সম্পর্কে সচেতন করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক অপূর্ব অধিকারী বলেন, জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়।