রাজশাহীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা পানি ও খাদ্যে ব্যবহারের অনুপযোগী রং দিয়ে আইসক্রিম ও কেক তৈরি করার দায়ে রাজশাহীতে তিনটি কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত সোমবার নগরের হড়গ্রাম ও মালোপাড়ায় অভিযান চালিয়ে কারখানা তিনটিকে জারিমানা করে।জানা গেছে, গত সোমবার অধিদপ্তরের উপপরিচালক সুকুমার চন্দ্র কুণ্ডুর নেতৃত্বে প্রথমে নগরের হড়গ্রাম এলাকায় পদ্মা সুপার আইসক্রিম কারখানা অভিযান চালানো হয়। এ সময় নোংরা পানি, খাদ্যে ব্যবহারের অনুপযোগী রং ও দুর্গন্ধযুক্ত তরল পদার্থ দিয়ে আইসক্রিম তৈরি করায় এ কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাঁরা নগরের মালোপাড়া এলাকায় মেসার্স বিশাল ফুড ইন্ডাস্ট্রিজ ও একই এলাকার হুমায়ন বেকারিতে অভিযান চালান। খাদ্যে ব্যবহারের অনুপযোগী রং ব্যবহার করে কেক তৈরি ও তা নোংরা পরিবেশে সংরক্ষণ করায় কারখানা দুটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সুকুমার চন্দ্র কুণ্ডু বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের অভিযোগে তাদেরকে এই জরিমানা করা হয়েছে। অভিযানের সময় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বিএসটিআই, জেলা বাজার কর্মকর্তা ও রাজশাহী মহানগরের পুলিশ উপস্থিত ছিল।