রাজশাহীতে তিন মাস পর ব্যবসায়ীর লাশ উত্তোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে মোসাদ্দেকুর রহমান নামের এক ব্যবসায়ীর লাশ দাফনের প্রায় তিন মাস পর গতকাল বুধবার কবর থেকে তোলা হয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে অভিযোগে মামলা হলে ময়নাতদন্তের জন্য লাশ তোলা হয়।মামলার পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার দুপুরে নগরের মহিষবাথান কবরস্থান থেকে লাশটি তোলা হয়। পরে সেটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।মোসাদ্দেকুরের বাড়ি রাজশাহী নগরের মহিষবাথান এলাকায়। তিনি রাজধানীর স্টেডিয়াম মার্কেটে ব্যবসা করতেন।