রাজশাহীতে থানা ও আ.লীগ নেতার বাড়ি লক্ষ্য করে বোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে গত শুক্রবার দিবাগত রাতে রাজপাড়া থানা এবং জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগ নেতা মাহবুব জামানের বাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করা হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে মাহবুব জামানের বাড়ি লক্ষ্য করে এবং সাড়ে ১১টার দিকে রাজপাড়া থানায় একটি করে হাতবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হাতাহত হয়নি। তবে ঘটনার পর এলাকা দুটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নগরের বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান বলেন, বোমাটি মাহবুব জামানের বাসার দ্বিতীয় তলার জানালার পাশে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে পুলিশ গিয়ে বোমার স্প্লিন্টারগুলো আলামত হিসেবে জব্দ করে। মোটরসাইকেল থেকে বোমাটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।