রাজশাহীতে দুই কারখানাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই প্রসাধনসামগ্রী তৈরির দায়ে রাজশাহীর দুটি কারখানাকে গত সোমবার দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এর মধ্যে রাজশাহীর বিসিক নগরের জিএম কেমিক্যাল ওয়ার্কসকে এক লাখ ২০ হাজার টাকা ও পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার মডার্ন স্পেশাল কেয়ার কেমিক্যাল ওয়ার্কসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুটি কারখানাই রং ফরসাকারী দাবি করে ক্রিম উৎপাদন করত। সোমবার তাদের বিপুল পরিমাণ ক্রিম জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান। এ সময় বিএসটিআইয়ের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মোস্তাক আহাম্মেদও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজশাহীর সদস্যরা উপস্থিত ছিলেন।