রাজশাহীতে দুই প্রতিষ্ঠানের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় ও পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির জন্য সংরক্ষণ করার অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার দুটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারী এর নেতৃত্বে দেন। এ সময় দপ্তরের সহকারী পরিচালক উম্মে কুলসুম, জেলা কনজ্যুমার অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ক্ষেত্র সহকারী দেবাশীষ ঘোষ, জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি বাজার পরিদর্শক আকতারুল আহসান এবং এএসআই সালামের নেতৃত্বে রাজশাহী মহানগর পুলিশের একটি দল তাঁদের সহায়তা করে।
অভিযান চলাকালে নগরের বিসিক শিল্প নগর এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা মোতাবেক মেসার্স রুচিতা এগ্রো অ্যান্ড ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজকে আট হাজার টাকা ও একই এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা মোতাবেক মেসার্স পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের ভোক্তা-অধিকারবিরোধী কার্যকলাপ সম্পর্কে সচেতন করা হয়।
দপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারী বলেন, জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়। তিনি বলেন, ভোক্তা-অধিকারবিরোধী কার্যকলাপ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এ অভিযান অব্যাহত থাকবে।