প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগে গতকাল মঙ্গলবার রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালতে দুই সহোদরের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক আরজিটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হোসেন এ মামলা করেন। এতে উপজেলার চাঁদপুর গ্রামের আবদুল মান্নান ওরফে মুনা (৬৩) ও হাবিবুর রহমান ওরফে হবিকে (৬০) আসামি করা হয়েছে। ওসি আমিনুর রহমান গতকাল সন্ধ্যায় জানান, আদালতের নির্দেশ এখনো থানায় এসে পৌঁছায়নি।