রাজশাহীতে দুটি কারখানায় পরীক্ষামূলক গ্যাস সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বিসিক শিল্প নগরী এলাকার দুটি কারখানায় গতকাল বুধবার পরীক্ষামূলক গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। সংযোগ পাওয়া কারখানা দুটি হচ্ছে তাসকিন ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্স ও রুচিতা এগ্রো ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আরও ছয়টি কারখানায় গ্যাস-সংযোগের প্রস্তুতি চলছে। এদিকে, গৃহস্থালিতে গ্যাস সরবরাহের সব প্রস্তুতি গত ৩০ জানুয়ারির মধ্যে সম্পন্ন করা হলেও অনুমতি না পাওয়ায় সংযোগ দেওয়া হয়নি। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে কোম্পানি নগরীতে ২৭০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করেছে। এর মধ্যে আট ইঞ্চি পাইপ বসানো হয়েছে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় এবং এক থেকে ছয় ইঞ্চি পাইপ বসানো হয়েছে বাকি এলাকায়। এ কাজে ব্যয় হয়েছে প্রায় ৯৭ কোটি টাকা।কারখানা দুটিতে গ্যাস-সংযোগ দেওয়ার সময় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক রেজাউল ইসলাম খানসহ কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে পেট্রোবাংলার অনুমতি ছাড়া তাঁরা কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।