রাজশাহীতে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে শিশু ধর্ষণের দায়ে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আফজাল হোসেন এই রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসলি ছিলেন সৈয়দা মর্জিনা খাতুন এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষে আইনজীবী ছিলেন দিল সেতারা চুনি।