রাজশাহীতে ননদ হত্যা মামলায় ভাবির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্‌প্রতিবন্ধী ননদকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ভাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহী জেলা বিশেষ দায়রা জজ আদালতের (১) বিচারক মোসাম্মত জাকিয়া পারভিন গতকাল বুধবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম সেবী আরা খাতুন (৩৫)। তিনি গোদাগাড়ীর রসুলপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাক্‌প্রতিবন্ধী রুশনে আরা তাঁর বড় ভাই মনিরুল ইসলামের বাড়িতে থাকতেন। ২০১৫ সালের ৬ মে রাত ১০টার দিকে রুশনে আরাকে শ্বাসরোধে হত্যা করা হয়। মনিরুল ইসলাম তাঁর বড় ভাই নিসারুল ইসলামকে বলেন যে রুশনে আরা মারা গেছে। কিন্তু মরদেহ দেখে বড় ভাইয়ের সন্দেহ হয়।