রাজশাহীতে নাগরিক সমাবেশে জামাত খানের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খানের মুক্তির দাবিতে গতকাল রোববার দুপুরে নগরের মিয়াপাড়ায় গণগ্রন্থাগার মাঠে নাগরিক সমাবেশ হয়েছে।পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হামিদুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান আশা প্রকাশ করে বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে জামাত খান আপনাদের মাঝে ফিরে আসবেন।’ বিশেষ অতিথি ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য সাংসদ ফজলে হোসেন বলেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ অনেক যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করেছে। তিনি অবিলম্বে জামাত খানের মুক্তি দাবি করেন।