রাজশাহীতে নারী উদ্যোক্তাদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং খাতে নারী শিল্প উদ্যোক্তাদের ঋণসুবিধার ক্ষেত্রে অবহেলা ও দুর্নীতি বন্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহযোগিতায় সোমবার এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে রাজশাহীর সম্মিলিত নারী শিল্প উদ্যোক্তারা।
নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে বেলা ১১টার দিকে এ সমাবেশ থেকে রাজশাহীর শিল্প উদ্যোক্তাদের বরাদ্দ করা জমিতে ব্যবসা প্রতিষ্ঠান বাস্তবায়নে বাধা ও চক্রান্তের প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, রাজশাহী বিসিক এলাকায় নারীরা তাঁদের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন না। উদ্যোক্তারা ক্ষুদ্র শিল্প বুটিকের শোরুম করতে পারছেন না। নারীদের কর্মসংস্থানের জন্য এসএমই ফাউন্ডেশন থেকে বিভিন্ন তফসিলি ব্যাংকের মাধ্যমে সর্বশেষ ২৫ লাখ টাকা আর্থিক ঋণ প্রদানের সরকারি নির্দেশনা থাকলেও তা রাজশাহীর বিভিন্ন ব্যাংক উপেক্ষা করে চলেছে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী শিল্প বণিক সমিতির সভাপতি আবু বাক্কার আলী, নারী উদ্যোক্তা শাহনাজ পারভীন প্রমুখ বক্তব্য দেন।