রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গতকাল রোববার বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ’ শীর্ষক এক কর্মশালা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের জেলা প্রতিনিধি এ কে এম জাহেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল হান্নান। কর্মশালায় জানানো হয়, ২০১১ সালে রাজশাহী জেলায় ৩৫২টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। চলতি বছরে এমন ঘটনা ৪০৬টি। আশঙ্কাজনকভাবে ধর্ষণের হার বেড়েছে বলেও জানানো হয়।বক্তারা বলেন, প্রভাবশালী ব্যক্তিদের চাপে ও পুলিশের অসহযোগিতায় ধর্ষণ ও হত্যার মতো বিষয়গুলোতে আপস হচ্ছে। এতে সমাজে বিভিন্ন অপরাধ ও নারী নির্যাতন বাড়ছে বলে জানান তাঁরা।