রাজশাহীতে নিবন্ধন শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব’ ২০১১-এর নিবন্ধন আজ ৪ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। এতে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী সঙ্গে করে নিয়ে আসতে হবে। প্রথম আলোর রাজশাহী কার্যালয় (২০৯, কুমারপাড়া, বোয়ালিয়া থানার মোড়, রাজশাহী) বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। এতে চারটি ক্যাটাগরিতে তৃতীয় শ্রেণী থেকে উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। ৭ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন চলবে। আগে এলে আগে হবে ভিত্তিতে এবার এক হাজার শিক্ষার্থী নিবন্ধন করার সুযোগ পাবে। আগামী ২১ জানুয়ারি রাজশাহী কলেজিয়েট স্কুলে সকাল নয়টায় উৎসব শুরু হবে। বিস্তারিত জানতে সোহরাব খোকন (০১৭১৩৭৬৯২৭৬) ও শুভাশীস শুভর (০১৭১৬৬৪২৭৭২) সঙ্গে যোগাযোগ করা যাবে।