রাজশাহীতে নির্যাতনে অসুস্থ গৃহকর্মীকে হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু সোনিয়ার নাভিতে তীব্র ব্যথা। সহ্য করতে না পেরে কুঁকড়ে যাচ্ছে মাঝেমধ্যে। তার একটি হাত ভাঙা, গায়ে খামচানোর চিহ্ন, চোখ-মুখ ফোলা। এ অবস্থায় গত বুধবার রাতে তাকে ভর্তি করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। শিশুটির পরিবার অভিযোগ করেছে, রাজশাহী ক্যান্টনমেন্টের একটি বাসায় গৃহকর্তীর হাতে শিশুটিকে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে।শিশু সোনিয়া খাতুনের বয়স প্রায় নয় বছর। বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পশ্চিম ভাটোপাড়া গ্রামে। তার বাবার নাম নবাব আলী।সোনিয়ার চাচাতো ভাই মো. মানিক অভিযোগ করেন, গত কোরবানির ঈদের কয়েক দিন পরে মাসিক ৫০০ টাকা বেতনে রাজশাহী ক্যান্টনমেন্টের এক মেজরের বাসায় সোনিয়া গৃহকর্মীর কাজ নেয়। ঘটনার দিন শীত লাগার কারণে সোনিয়া গৃহকর্তীর একটি কম্বল গায়ে দিয়েছিল। এ কারণে ১২ ফেব্রুয়ারি তাকে রড দিয়ে পেটানো হয়। এতে তার বাঁ হাত ভেঙে যায়। ওই বাসায় তার গায়ে গরম পানিও ঢালা হয়। একপর্যায়ে সোনিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে না নিয়ে বাসার বাথরুমে আটকে রাখা হয়।মো. মানিক আরও অভিযোগ করেন, ১৫ ফেব্রুয়ারি তিনি ওই বাসায় গিয়ে সোনিয়ার অবস্থা দেখে তার মাকে ফোন করেন। এরপর সোনিয়ার মা তাকে গোদাগাড়ীতে নিয়ে একজন পল্লি চিকিৎ সকের মাধ্যমে চিকিৎ সা করান। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে গতকাল দুপুরে ওই মেজর বা তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আইনজীবী দিল সেতারা বলেন, শিশুটিকে তারা আইনি সহায়তা দেবেন। তবে এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে মামলা করার ব্যাপারে আগ্রহ দেখা যাচ্ছে না। মেয়েটির পরিবার মামলা না করলে রিট করে তাঁরা শিশুটিকে আইনি সহায়তার আওতায় আনবেন।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকী বলেন, মেয়েটির শতভাগ চিকিৎ সার ব্যাপারে তাঁরা তৎ পর। ইতিমধ্যে তার হাতে এক্স-রে এবং আলট্রাসনোগ্রাম করা হয়েছে। আরও যা যা প্রয়োজন, তা করা হবে।