রাজশাহীতে নেসেল বাংলাদেশের বৃক্ষ রোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল মঙ্গলবার ম্যাগি ‘প্রিয় দেশ সবুজে সাজাই’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের আঙিনায় গতকাল নেসেল বাংলাদেশের পক্ষ থেকে ৫০টি বৃক্ষ রোপণ করা হয়। এর মধ্যে ২৫টিই ছিল ফলদ। এ উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরে শোভাযাত্রা বের করে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় ম্যাগি নুডলস এবং দুপুরের নাশতার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মো. আবদুস সামাদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে এস রুহুল আমিন। সার্বিক সহযোগিতায় ছিল নেসেল বাংলাদেশের প্রতিনিধিত্বকারী (এজেন্সি) প্রতিষ্ঠান স্কাই ট্রেকার লিমিটেড। অনুষ্ঠানে স্কাই ট্রেকারের নির্বাহী রাহাত-ই-রহমানও উপস্থিত ছিলেন। নেসেল বাংলাদেশ এর আগে ঢাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অনুষ্ঠান করে। বৃক্ষরোপণে তারা আরও ১৩টি প্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচি পালন করবে।