রাজশাহীতে নৌকা ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মতিহার থানার সাহাপুর এলাকায় পদ্মা নদীতে গতকাল সোমবার সকালে নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজন নিখোঁজ রয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে ইঞ্জিনচালিত একটি নৌকায় নারীসহ ১৫-২০ জনের একটি দল চরের মাঠে কাজে যাচ্ছিল। হঠাৎ নদীর মাঝখানে গিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে কূলে উঠলেও শ্যামপুর নগরপাড়া গ্রামের মুনসুর রহমান (৫০) এবং চারঘাট উপজেলার ইউসুফপুর চকপাড়া গ্রামের তাইজুল ইসলাম (৫০) নিখোঁজ হন।