রাজশাহীতে নয়জন পেলেন ঢাকা যাওয়ার টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসি চেঞ্জ দ্য গেম রোড শো গতকাল বুধবার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে ঢাকায় যাওয়ার টিকিট পেয়েছেন নয়জন।রাজশাহীতে দুটি স্থানে এই খেলা হয়। সকালে রাজশাহী কলেজে খেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আলী রেজা মো. আবদুল মজিদ। এখানে ৪০ জন শিক্ষার্থী খেলায় অংশ নেন। এঁদের মধ্যে ঢাকায় যাওয়ার টিকিট পেয়েছেন পাঁচজন। এঁরা হলেন আশিকুর রহমান, মোহাম্মদ হাসান, আশরাফুজ্জামান, সাব্বির আহাম্মেদ ও নওরাজ পারভেজ।বিকেলে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে খেলা হয়। এ খেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন। এই কলেজেও ৪০ জন শিক্ষার্থী খেলায় অংশ নেন। ঢাকায় যাওয়ার টিকিট পান চারজন। তাঁরা হলেন মো. রাতুল খান, মো. জুয়েল, গোলাম হাইদার ও আল ইমরান।এ ছাড়া উভয় স্থানে খেলায় অংশগ্রহণকারীরা পেপসি ব্যাগ, পেপসি জার্সি, ক্রিকেটারদের পোস্টার এবং সাকিব আল হাসান ও তামিম ইকবালের স্বাক্ষরিত ব্যাট জিতেছেন।