রাজশাহীতে পরিবহন ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে দণ্ড পাওয়া পাঁচ ট্রাকচালকের মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে ধর্মঘটের ঘোষণা দিয়ে নগরে মাইকিং করা হয়।
১১ মার্চ পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে পাঁচ ট্রাকচালককে কারাগারে পাঠানো হয়। তাঁদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় তাঁদের কারাগারে পাঠানো হয়।