রাজশাহীতে পাঁচ ভাষাসৈনিক সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাঁচ ভাষাসৈনিককে সংবর্ধনাদেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নগরের শিল্পকলা একাডেমীতে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংবর্ধিত ভাষাসৈনিকেরা হচ্ছেন: গোলাম আরিফ টিপু, আবদুর রাজ্জাক, মোশাররফ হোসেন আখুঞ্জি, আবুল হোসেন ও সাইদ উদ্দিন আহাম্মেদ। রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাংসদ জিনাতুন নেসা তালুকদার, ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক সিদ্দিকুর রহমান।