রাজশাহীতে পুনরায় ভোট গ্রহণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে  তিনটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম)  মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। কিন্তু ভোট গণনার সময় একটি কেন্দ্রের একটি বুথের ইভিএম চালু করা যায়নি। এই বুথে পুনরায় ভোট গ্রহণের দাবিতে গতকাল রোববার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সোয়া সাতটা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচিতে  বক্তারা বলেন, এই ওয়ার্ডে পাঁচজন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু এখন পর্যন্ত ফল ঘোষণা করা হয়নি। তাঁরা অবিলম্বে এই বুথে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। সিটি নির্বাচনে নগরের ৮ নম্বর ওয়ার্ডের টিচার্স ট্রেনিং সেন্টার, লক্ষ্মীপুর ল্যাবরেটরি স্কুল ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয় কেন্দ্রে ইভিএম ভোট গ্রহণ করা হয়। ভোট গণনার সময় রাজশাহী টিচার্স ট্রেনিং কেন্দ্রের একটি বুথের ইভিএম আর কাজ করেনি। এ কেন্দ্রে ৩৯০টি ভোট রয়েছে।