রাজশাহীতে পুলিশ-শিবির সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে পুলিশের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষ হয়েছে। এতে চার পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের রানীবাজার এলাকায় ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মিছিল করার প্রস্তুতি নিয়ে রাস্তার ওপর ইট ভাঙতে শুরু করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দেয়। শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে পাল্টা কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। প্রায় পাঁচ মিনিট ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের পাঁচ-সাতটি শেল ছুড়েছে।