রাজশাহীতে পুলিশের ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পুলিশকে পিটিয়ে কেড়ে নেওয়া অস্ত্র গত সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এই হামলার ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, নগরের শালবাগান বাজারের একটি কমিউনিটি সেন্টারের পাশ থেকে সোমবার দিবাগত রাতে আটটি গুলি ও ম্যাগাজিনসহ পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়েছে।এদিকে পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাসিরুল্লাহ বাদী হয়ে সোমবার রাতেই বোয়ালিয়া থানায় মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ রাত সাড়ে ১০টার দিকে জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি শিবির কর্মী সাহানকে গ্রেপ্তার করে। সোমবার সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় শিবির কর্মীরা পুলিশের এসআই (সশস্ত্র) জাহাঙ্গীর আলমকে নির্মমভাবে পিটিয়ে তাঁর মাথা থেঁতলে দিয়ে রিভলবার, ওয়াকিটকি ও হেলমেট ছিনিয়ে নেয়।