রাজশাহীতে পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় পোলট্রি ফার্মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকের নাম আহাদ আলী (৩২)। তিনি উপজেলার বড়বিহানালী ইউনিয়নের কুলিবাড়ি গ্রামের মজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ সকালে আহাদ আলী বাড়ির পাশে প্রতিবেশীর পোলট্রি ফার্মে কাজ করছিলেন। সকাল ১০টার দিকে খামারের ভেতরে ছিঁড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক দপ্তরের মহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, তিনি বিষয়টি জানেন না।